প্রাতঃভ্রমণ প্রিয় মানুষদের জন্য তৈরি করা হচ্ছে পৃথক রাস্তা। ইংরেজবাজার থানার ১৪ নং ওয়ার্ডে থাকা ব্রিজের পাশ দিয়ে রামকৃষ্ণ মিশন ঘাট পর্যন্ত একটি রাস্তা তৈরির উদ্যোগ নিল পৌরসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। জানা যায়, ইংরেজবাজার পৌরসভাকে "গ্রিন সিটি" বানানোর এই চিন্তাভাবনা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছেন তিনি। সরকারের তহবিল থেকে প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরির কাজ করা হচ্ছে বলে জানা যায়।
এবিষয়ে ইংরেজবাজার পৌরসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, "গ্রিন সিটি" পরিকল্পনার মধ্যে প্রাত ভ্রমণ কারীরা উপকৃত হবেন। যার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।